Bengali Abridged Explanation of the Quran
1:1 - 1:1

১. আল্লাহর নামে কুরআন পাঠ শুরু করছি। তাঁরই সাহায্য কামনা করে ও তাঁরই নামের বরকত নিয়ে। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটি সুন্দরতম নাম রয়েছে: ক. “আল্লাহ” তথা সত্য মা’বূদ। এটি হলো আল্লাহ তা‘আলার সবিশেষ নাম। যা দিয়ে আল্লাহ ভিন্ন অন্য কারো নাম রাখা যায় না। খ. “আর-রাহমান” অর্থাৎ মহান দাতা, বিশাল দয়ার মালিক। তাঁর মূল সত্তাই তো দয়ালু। গ. “আর-রাহীম” অর্থাৎ পরম করুণাময়। তিনি সৃষ্টির যাকে চান দয়া করেন। এদের মধ্যে তাঁর মু’মিন বান্দারাও রয়েছেন।