Bengali Abridged Explanation of the Quran
2:84 - 2:84

৮৪. তোমরা সে সুদৃঢ় চুক্তির কথা স্মরণ করো যা তাওরাতে আমি তোমাদের থেকে গ্রহণ করেছি। আর তা হলো, তোমরা একে অপরের রক্তপাত করো না এবং একে অপরকে তার নিজ ঘর থেকে বের করে দিও না। যা মূলতঃ হারাম কাজ। তোমরা সে চুক্তির কথা অকপটে স্বীকার করেছিলে এবং তোমরা নিজেরাই এর সাক্ষী।