Bengali Abridged Explanation of the Quran
85:10 - 85:10

১০. নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও নারীদেরকে এক আল্লাহর উপর ঈমান আনা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে শাস্তি দিয়েছে অতঃপর আল্লাহর সমীপে নিজেদের অপরাধের জন্য তাওবা করে নি তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েয়েছে দহনকারী আগুন। যেহেতু তারা মুমিনদেরকে আগুন দিয়ে জ্বালিয়েছে।