Bengali Abridged Explanation of the Quran
93:6 - 93:6

৬. তিনি আপনাকে শৈশবে পিতৃহীন পেয়েছেন, যে আপনার পিতা ইতিপূর্বেই মৃত্যু বরণ করেছে। ফলে তিনি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তাই তো আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনাকে সমাদর করেছে। অতঃপর আপনার চাচা আবু তালিব আপনাকে সাদরে লালন পালন করেছে।