Tafsir Ahsanul Bayaan
42:22 - 42:22

তুমি সীমালংঘনকারীদেরকে ওদের কৃতকমের জন্য ভীত-সন্ত্রস্ত দেখবে;[১] অথচ ওদের ওপর আপতিত হবে তা(র শাস্তি)।[২] যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, তারা জান্নাতের বাগানসমূহে প্রবেশ করবে, তারা যা কিছু চাইবে, তাদের প্রতিপালকের নিকট হতে তাই পাবে। এটিই তো মহা অনুগ্রহ।

[১] অর্থাৎ, কিয়ামতের দিন।

[২] ভয় করায় কোন লাভ হবে না। কেননা, নিজেদের কৃতকর্মের শাস্তি তো তাদেরকে ভোগ করতেই হবে।