Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah At-Tur — Ayah 26

وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٞ ٢١ وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٖ وَلَحۡمٖ مِّمَّا يَشۡتَهُونَ ٢٢ يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسٗا لَّا لَغۡوٞ فِيهَا وَلَا تَأۡثِيمٞ ٢٣ ۞ وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٞ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٞ مَّكۡنُونٞ ٢٤ وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ٢٥ قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ ٢٦ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ ٢٧ إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ ٢٨

২১-২৮ নম্বর আয়াতের তাফসীর :

যে-সকল ঈমানদার তাদের তাক্বওয়া ও সৎ আমলের মাধ্যমে জান্নাতের সুউচ্চ মর্যাদা লাভে ধন্য হবে, তাদের সন্তান-সন্তুতিরাও যদি বাপ-দাদার ঈমানের অনুসারী হয়ে সঠিক আমল করে তাহলে এসব সন্তানেরা বাপ-দাদার সাথে জান্নাতে থাকবে। যদিও সৎ আমলে পিতৃ পুরুষদের সমতুল্য না হয় কিন্তু আল্লাহ তা‘আলা তাদের সৎ আমলকে বাড়িয়ে দেবেন যাতে সন্তানদেরকে দেখে পিতৃ পুরুষদের চক্ষু শীতল হয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন : নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মু’মিনদের সন্তানদেরকে জান্নাতে মু’মিনদের সমমর্যাদা দান করবেন যদিও আমলে তাদের সমপর্যায়ে না পৌঁছে। যাতে তাদের সন্তানদের দেখে চক্ষু শিতল হয়। তারপর এ আয়াত তেলাওয়াত করলেন। (সিলসিলা সহীহাহ হা. ২৪৯০)

(وَمَا أَلَتْنَاهُمْ) অর্থাৎ আমি তাদের সৎ আমলের প্রতিদান কম করে দেব না।

رَهِينٌ -এর অর্থ مرهون অর্থাৎ আবদ্ধ। প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য দায়বদ্ধ থাকবে।

এতে মু’মিন ও কাফির সবাই শামিল। যে ভাল আমল করবে সে ভাল প্রতিদান পাবে আর যে খারাপ আমল করবে সে খারাপ প্রতিদান পাবে। অথবা এর দ্বারা শুধু কাফিররা উদ্দেশ্য।

আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন :

(کُلُّ نَفْسٍۭ بِمَا کَسَبَتْ رَھِیْنَةٌﭵاِلَّآ اَصْحٰبَ الْیَمِیْنِ)

“প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের কাছে দায়বদ্ধ, তবে দক্ষিণপার্শ্বস্থ ব্যক্তিরা (ডান হাতে আমলনামা প্রাপ্তগণ) নয়।” (সূরা মুদ্দাস্সির ৭৪ :৩৮-৩৯)

অতঃপর জান্নাতীদের জন্য জান্নাতে যা প্রস্তুত করে রাখা হয়েছে তার বিবরণ দেয়া হচ্ছে।

(وَأَمْدَدْنَاهُمْ)

অন্যত্র এ ফলমূল ও গোশত সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন :

(وَّفَاكِهَةٍ كَثِيْرَةٍ لا ‏ لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍ)ا ‏

“আর প্রচুর ফলমূল, যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবে না।” (সূরা ওয়া-ক্বি‘আহ্ ৫৬ :৩২-৩৩)

সূরা আল ওয়াকিয়াহ্-তে এ সম্পর্কে আলোচনা আরো বিস্তারিত আসবে।

(لَا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ)

অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন :

(يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّنْ مَّعِيْنٍملا‏ بَيْضَا۬ءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَ ج ‏ لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ)‏

“তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সরাবে পূর্ণ পানপাত্র। তা শুভ্র উজ্জ্বল, পানকারীদের জন্য খুব সুস্বাদু। তাতে ক্ষতির উপাদানও থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না।” (সূরা সা-ফ্ফাত ৩৭ :৪৫-৪৭)

(كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ) কিশোরদের দেখতে এত সুন্দর যেন তারা মুক্তার মতো।

অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন :

(يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ لابِأَكْوَابٍ وَّأَبَارِيْقَ لا وَكَأْسٍ مِّنْ مَّعِيْنٍ لا لَّا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُوْنَ)

“তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা। পানপাত্র, ঘটি ও শরাবে পরিপূর্ণ পেয়ালা নিয়ে, (এরা হাজির হবে। সেই সূরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞান হারাও হবে না।” (সূরা ওয়াকিআহ্ ৫৬ :১৭-১৯)

يَتَسَا۬ءَلُونَ অর্থাৎ আপোষে তারা পরস্পর দুনিয়ার অবস্থার কথা জিজ্ঞাসা করবে।

(إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا)

অর্থ জান্নাতিরা পরস্পর জিজ্ঞাসাবাদে বলবে, আমরা দুনিয়াতে আল্লাহ তা‘আলার আযাব সম্পর্কে শংকিত ছিলাম।

এজন্য আমরা শাস্তি থেকে বাঁচার জন্য যতœবান ছিলাম। তাই আল্লাহ তা‘আলা আমাদেরকে অনুগ্রহ করেছেন এবং শাস্তি থেকে রক্ষা করেছেন।

السَّمُومِ সামূম বলা হয় লু-হওয়া কে, যা ঝলসে দেয় এমন গরম হাওয়াকে বুঝায়।

نَدْعُوهُ অর্থাৎ আমরা একমাত্র তাঁর ‘ইবাদত করতাম তাঁর সাথে কাউকে শরীক করতাম না। জাহান্নাম থেকে বাঁচার জন্য কেবল তাঁরই কাছে প্রার্থনা করতাম।

আয়াত হতে শিক্ষণীয় বিষয় :

১. ঈমানদার পিতৃপুরুষ ও সন্তানাদির ফযীলত।

২. প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য দায়বদ্ধ থাকবে।

৩. দুনিয়াতে আল্লাহ তা‘আলার শাস্তিকে ভয় করার ফযীলত।

Tafsir Resource

QUL supports exporting tafsir content in both JSON and SQLite formats. Tafsir text may include <html> tags for formatting such as <b>, <i>, etc.

Example JSON Format:

{
  "2:3": {
    "text": "tafisr text.",
    "ayah_keys": ["2:3", "2:4"]
  },
  "2:4": "2:3"
}
  • Keys in the JSON are "ayah_key" in "surah:ayah", e.g. "2:3" means 3rd ayah of Surah Al-Baqarah.
  • The value of ayah key can either be:
    • an object — this is the main tafsir group. It includes:
      • text: the tafsir content (can include HTML)
      • ayah_keys: an array of ayah keys this tafsir applies to
    • a string — this indicates the tafsir is part of a group. The string points to the ayah_key where the tafsir text can be found.

SQLite exports includes the following columns

  • ayah_key: the ayah for which this record applies.
  • group_ayah_key: the ayah key that contains the main tafsir text (used for shared tafsir).
  • from_ayah / to_ayah: start and end ayah keys for convenience (optional).
  • ayah_keys: comma-separated list of all ayah keys that this tafsir covers.
  • text: tafsir text. If blank, use the text from the group_ayah_key.