Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah An-Najm — Ayah 61

هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ٥٦ أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ٥٧ لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ٥٨ أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ٥٩ وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ٦٠ وَأَنتُمۡ سَٰمِدُونَ ٦١ فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩ ٦٢

৫৬-৬২ নম্বর ¬আয়াতের তাফসীর :

পূর্বের আয়াতগুলোতে আল্লাহ তা‘আলার রুবুবিয়্যাহ ও অসীম ক্ষমতা সম্পর্কে আলোচনার পর পূর্ববর্তী কয়েকটি ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা করে আমাদের সতর্ক করে আল্লাহ তা‘আলা বলেছেন : তাদের নিকট সতর্ককারী রাসূলগণ এসেছিলেন কিন্তু তারা অবাধ্য ও জালিম হয়েছিল বিধায় তাদেরকে ধ্বংস করে দিয়েছি। অতএব তোমাদের কাছে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সতর্ককারীরূপে প্রেরণ করলাম যাতে তোমরা সতর্কতা অবলম্বন করে চলো। মুহাম্মাদ বিন কাব বলেন : هٰذَا نَذِيْرٌ দ্বারা উদ্দেশ্য হল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। পূর্ববর্তী ভীতি প্রদর্শনকারীগণ যে ভয় প্রদর্শন করে গিয়েছেন এ নাবীও তেমন একজন সত্যিকার ভীতি প্রদর্শনকারী। যদি তোমরা তাঁর অনুসরণ কর তাহলে তোমরা সফলকাম হবে। অন্যথায় পূর্ববর্তী জাতিদের মধ্যে যারা নাবীদেরকে মিথ্যাপ্রতিপন্ন করেছে তাদের ওপর যেমন শাস্তি এসেছিল তেমনি তোমাদের ওপরও আসবে (কুরতুবী)।

অতএব আমাদের আল্লাহ তা‘আলা ও রাসূলের আনুগত্য করে চলা উচিত। অন্যথায় পূর্ববতীদের মত শাস্তি গ্রাস করে নেবে।

(اَزِفَتِ الْاٰزِفَةُ)

অর্থাৎ কিয়ামত অতি নিকটবর্তী। কিয়ামতকে الْاٰزِفَةُ নামে নামকরণের কারণ হল অচিরেই তা বাস্তবায়িত হবে। যেমন আল্লাহ তা‘আলা বলেন :

(إِنَّهُمْ يَرَوْنَه۫ بَعِيْدًا‏ وَّنَرَاهُ قَرِيْبًا)

“নিশ্চয়ই তারা ঐ দিনকে অনেক দূরে মনে করে, কিন্তু আমি তা দেখছি নিকটে।” (সূরা মাআরিজ ৭০ : ৬-৭)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন :

مَثَلِي وَمَثَلُ السَّاعَةِ كَهَاتَيْنِ ". وَفَرَّقَ بَيْنَ إِصْبُعَيْهِ الْوُسْطَي وَالَّتِي تَلِي الْإِبْهَامَ

আমার ও কিয়ামতের উদাহরণ হল এরূপ। এ কথা বলে নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মধ্যমা ও তার সাথের আঙ্গুলের মাঝে ফাঁক করে দেখালেন। (মুসনাদে আহমাদ হা. ২২৮০৯)

(لَيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ)

‘আল্লাহ ছাড়া কেউই এটা ব্যক্ত করতে সক্ষম নয়’ অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তা‘আলা ছাড়া তা কেউ আগিয়ে নিয়ে আসতে পারবে না এবং পিছাতেও পারবে না। আবার বলা হয় কিয়ামত আল্লাহ তা‘আলা ছাড়া কেউ ঘটাতে পারবে না।

(أَفَمِنْ هٰذَا الْحَدِيْثِ تَعْجَبُوْنَ)

‘তোমরা কি এই কথায় (কুরআনে) বিস্ময়বোধ করছ’ অর্থাৎ কুরআন আল্লাহ তা‘আলার কালাম, জিবরীল (আঃ) নাবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর নাযিল করেছেন এবং তা একটি নির্ভুল আসমানী কিতাব- এ কারণে তোমরা আশ্চর্যবোধ করছ? এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই বরং তোমরা কুরআনের সাথে ঠাট্টা-বিদ্রƒপ করে হাসাহাসি করছ, আল্লাহ তা‘আলার শাস্তিকে ভয় করে কাঁদছ না। এখানে حديث বলতে কুরআনকে বুঝানো হয়েছে। এ ছাড়াও অনেক আয়াত রয়েছে যেখানে কুরআনকে হাদীস বলা হয়েছে। যেমন আল্লাহ তা‘আলা বলেন :

(فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلٰٓي اٰثَارِهِمْ إِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَدِيْثِ أَسَفًا)‏

“তারা এ হাদীসকে (কুরআনকে) বিশ্বাস না করলে সম্ভবত তাদের পেছনে ঘুরে তুমি দুঃখে নিজেকে ধ্বংস করে দেবে।” (সূরা কাহ্ফ ১৮ : ৬)

سامدون এর سامد অর্থ গাফেল, অসচেতন। অর্থাৎ কুরআন থেকে তোমরা বিমুখ ও গাফেল। এটা তোমাদের জ্ঞানের সল্পতা ও ধর্মের প্রতি তাচ্ছিল্যতা।

(فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا)

‘অতএব তোমরা আল্লাহকে সিজদা কর এবং তাঁর ইবাদত কর’ এটা সিজদার আয়াত। সিজদার বিধান সম্পর্কে সূরা আল আ‘রাফ-এর শেষ আয়াতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন : সিজদার আয়াত সম্বলিত অবতীর্ণ হওয়া সর্বপ্রথম সূরা হলো আন নাজম। এ সূরার মধ্যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সিজদা করলেন এবং সিজদা করল তাঁর পেছনের সকল লোক। তবে এক ব্যক্তিকে আমি দেখলাম, এক মুষ্টি মাটি হাতে তুলে তাতে সিজদা করছে। এরপর আমি তাকে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি। সে হল উমাইয়াহ বিন খালফ। (সহীহ বুখারী হা. ৪৮৬৩, সহীহ মুসলিম হা. ৫৭৬)

আয়াত হতে শিক্ষণীয় বিষয় :

১. কিয়ামত অতি নিকটবর্তী।

২. বেশি বেশি কান্না করার প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে।

৩. বেশি বেশি হাসাকে নিন্দা করা হয়েছে।

৪. এ সিজদার আয়াতের অন্যতম বৈশিষ্ট্য হলো মুশরিকরাও নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে কা‘বার পাশে সিজদাবনত হয়েছিল।

Tafsir Resource

QUL supports exporting tafsir content in both JSON and SQLite formats. Tafsir text may include <html> tags for formatting such as <b>, <i>, etc.

Example JSON Format:

{
  "2:3": {
    "text": "tafisr text.",
    "ayah_keys": ["2:3", "2:4"]
  },
  "2:4": "2:3"
}
  • Keys in the JSON are "ayah_key" in "surah:ayah", e.g. "2:3" means 3rd ayah of Surah Al-Baqarah.
  • The value of ayah key can either be:
    • an object — this is the main tafsir group. It includes:
      • text: the tafsir content (can include HTML)
      • ayah_keys: an array of ayah keys this tafsir applies to
    • a string — this indicates the tafsir is part of a group. The string points to the ayah_key where the tafsir text can be found.

SQLite exports includes the following columns

  • ayah_key: the ayah for which this record applies.
  • group_ayah_key: the ayah key that contains the main tafsir text (used for shared tafsir).
  • from_ayah / to_ayah: start and end ayah keys for convenience (optional).
  • ayah_keys: comma-separated list of all ayah keys that this tafsir covers.
  • text: tafsir text. If blank, use the text from the group_ayah_key.