Dr. Abu Bakr Muhammad Zakaria

Ayah by Ayah

Tags

Download Links

Dr. Abu Bakr Muhammad Zakaria translation for Surah Ya-Sin — Ayah 7

36:7
لَقَدۡ حَقَّ ٱلۡقَوۡلُ عَلَىٰٓ أَكۡثَرِهِمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٧
অবশ্যই তাদের অধিকাংশের উপর সে বাণী অবধারিত হয়েছে1; কাজেই তারা ঈমান আনবে না।
Footnotes
  • [1]

    আল্লামা শানক্বীতী রাহে মাহুল্লাহ বলেন, এ আয়াতে ‘বাণী অবধারিত হয়ে গেছে’ বলে অন্যান্য আয়াতে যেভাবে

    وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ

    [সূরা ফুসসিলাত ২৫] বা

    فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ٭ اِنَّالَذَآىِٕقُوْنَ

    [সূরা আস-সাফফাত ৩১] বা

    اَفٓمَنْ حَقَّ عَلَيْهِ كًلِمَةُ الْعَذَابِ

    [সূরা আস-যুমার ১৯l অথবা

    حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ

    [সূরা আয-যুমার ৭১] অথবা

    حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ

    [সূরা ইউনুস ৯৬] এসবগুলোর অর্থ একই আয়াতের তাফসীর। আর তা হচ্ছে:

    لَاَمْلِىَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ

    [সূরা আস-সাজদাহ ১৩] অর্থাৎ আমি মানুষ ও জিন জাতি থেকে জাহান্নাম পূর্ণ করব। তাই এ আয়াতের قول এবং উপরোক্ত অন্যান্য আয়াতের كلمة শব্দসমূহ একই অর্থবোধক ৷