Dr. Abu Bakr Muhammad Zakaria

Ayah by Ayah

Tags

Download Links

Dr. Abu Bakr Muhammad Zakaria translation for Surah Ghafir — Ayah 18

40:18
وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡأٓزِفَةِ إِذِ ٱلۡقُلُوبُ لَدَى ٱلۡحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ ١٨
আর আপনি তাদেরকে সতর্ক করে দিন আসন্ন দিন1 সম্পর্কে; যখন দুঃখ-কষ্ট সম্বরণরত অবস্থায় তাদের প্ৰাণ কণ্ঠাগত হবে। যালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং এমন কোনো সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে।
Footnotes
  • [1]

    আসন্ন দিন বলতে এখানে কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে। কুরআন মজীদে মানুষকে বার বার এ উপলব্ধি দেয়ার চেষ্টা করা হয়েছে যে, কিয়ামত তাদের থেকে বেশী দূরে নয় বরং তা অতি সন্নিকটবর্তী হয়ে পড়েছে এবং যে কোনো মুহুর্তে সংঘটিত হতে পারে। [কুরতুবী] কোথাও বলা হয়েছে:

    اتٰىٓ امْرُ اللهِ

    [আন-নাহল ১] কোথাও বলা হয়েছে:

    اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ

    [আল-আম্বিয়া ১] কোথাও সতর্ক করে দিয়ে বলা হয়েছে:

    اِقْتَرَبَتِ السَاعِةُ

    [আল-কামার ১] কোথাও বলা হয়েছে:

    اَزِفَتِ الْاٰزِفَةُ

    [আন-নাজম ৫৭]