Dr. Abu Bakr Muhammad Zakaria

Ayah by Ayah

Tags

Download Links

A translation of every ayah of the Quran in Bengali.

Dr. Abu Bakr Muhammad Zakaria translation for Surah Al-Fajr — Ayah 14

89:14
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤
নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন1।
Footnotes
  • [1]

    এ সূরায় পাঁচটি বস্তুর শপথ করে

    اِنَّ رَبَّكَ لَبِا لْمِرْصَادِ

    আয়াতে বর্ণিত বিষয়বস্তুকে জোরদার করা হয়েছে। অর্থাৎ এ দুনিয়াতে তোমরা যাকিছু করছ, তার শাস্তি ও প্রতিদান অপরিহার্য ও নিশ্চিত। তোমাদের পালনকর্তা তোমাদের যাবতীয় কাজকর্ম ও গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন এবং সবাইকে প্রতিদান ও শাস্তি দেবেন। [ইবন কাসীর; ফাতহুল কাদীর]