অতএব (হে রাসূল!) তুমি সবর কর, যেমন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ সবর করেছেন। তাদের ব্যাপারে তাড়াহুড়া করবে না। যখন তারা ঐ জিনিস দেখতে পাবে, যে বিষয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে - তখন তাদের এমন মনে হবে যে, যেন তারা দুনিয়ায় দিনের কিছু সময়ের বেশি ছিল না। এ এক ঘোষণা। নাফরমান লোক ছাড়া কি আর কেউ ধ্বংস হবে?