Tafsir Ahsanul Bayaan

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Ahsanul Bayaan tafsir for Surah As-Saffat — Ayah 72

وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ ٧٢

এবং আমি অবশ্যই ওদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম। [১]

[১] অর্থাৎ, তাদের পূর্ববর্তী মানুষদের নিকট সতর্ককারী পাঠিয়েছিলেন। তাঁরা সত্যের পয়গাম পৌঁছে দিয়েছেন এবং তা গ্রহণ না করলে তাদেরকে আল্লাহর শাস্তির ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন। কিন্তু তাদের উপর কোন প্রভাব পড়েনি; পরিণামে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন পরবর্তী আয়াতে তাদের শিক্ষামূলক পরিণতির প্রতি ইঙ্গিত করা হয়েছে।