Tafsir Ahsanul Bayaan

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Ahsanul Bayaan tafsir for Surah Al-Qiyamah — Ayah 28

وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ٢٨

সে দৃঢ়-বিশ্বাস করে নেবে, এটাই তার বিদায়ের সময়। [১]

[১] অর্থাৎ, যার আত্মা তার কণ্ঠনালীতে এসে উপস্থিত হয়ে যাবে, সে নিশ্চিত হয়ে যাবে যে, এখন তার মাল-ধন, সন্তান-সন্ততি এবং দুনিয়ার প্রতিটি জিনিস থেকে পৃথক হয়ে বিদায় নেওয়ার পালা।