Commentary explaining the meaning of the ayahs. One passage often covers several ayahs, so neighbouring ayahs can show the same text.
রূপালী স্ফটিক-পাত্র, [১] পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে। [২]
[১] অর্থাৎ, এই পানপাত্রগুলো রূপা ও কাঁচের তৈরী হবে। বড় মূল্যবান ও সুন্দর হবে। এমন বিচিত্র ধরনের গঠন হবে; দুনিয়াতে যার কোন নযীর নেই।
[২] অর্থাৎ, এতে পানীয় এমন পরিমাপে রাখা থাকবে যে, এতে জান্নাতী পরিতৃপ্ত হয়ে যাবে, পিপাসা অনুভব করবে না এবং আবখোরা ও পানপাত্রে অবশিষ্টও থাকবে না। মেহমানের খাতিরে এই পদ্ধতিও মেহমানের সম্মান অধিক বৃদ্ধি করে।
Loading…
Loading…