Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah Al-Jinn — Ayah 8

وَأَنَّا لَمَسۡنَا ٱلسَّمَآءَ فَوَجَدۡنَٰهَا مُلِئَتۡ حَرَسٗا شَدِيدٗا وَشُهُبٗا ٨ وَأَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَٰعِدَ لِلسَّمۡعِۖ فَمَن يَسۡتَمِعِ ٱلۡأٓنَ يَجِدۡ لَهُۥ شِهَابٗا رَّصَدٗا ٩ وَأَنَّا لَا نَدۡرِيٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي ٱلۡأَرۡضِ أَمۡ أَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدٗا ١٠

৮-১০ নম্বর আয়াতের তাফসীর :

ইবনু আব্বাস (রাঃ) বলেন : আকাশে শয়তানদের নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে তারা ওয়াহী শ্রবণ করে। যদি একটি কথা শুনতে পায় তাহলে তার সাথে আরো নয়টি কথা সংযোজন করে দেয়। যে কথাটি পায় সেটি সত্য কিন্তু যে কথাগুলো সাথে সংযোজন করে সেগুলো মিথ্যা। যখন আল্লাহ তা‘আলা নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রেরণ করলেন তখন তারা আর ওয়াহী শোনার জন্য আকাশে যেতে পারে না। যখন যেতে চায় তখনই সেখানে প্রহরী বাধা দেয় এবং তাদের দিকে উল্কাপিণ্ড ছুঁড়ে মারা হয়।

(حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا) শব্দটি حَرَسًا في وَّشُهُبً

বা কর্তৃবাচক অর্থে ব্যবহৃত হয়েছে।

(لَا نَدْرِيْٓ أَشَرٌّ أُرِيْدَ)

অর্থাৎ আসমানের এ পাহারার উদ্দেশ্যে দুনিয়াবাসীর কোন অমঙ্গলকে পূর্ণতা দান করা অর্থাৎ তাদের ওপর অবতীর্ণ করার ইচ্ছা করা হয়েছে, না তাদের ব্যাপারে মঙ্গলের তথা রাসূল প্রেরণের ইচ্ছা করা হয়েছে।