হে বানূ ইসরাঈল! আমিই তোমাদেরকে তোমাদের শত্রুর হাত থেকে নাজাত দিয়েছি। আর তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তূর পাহাড়ের ডান পাশের1 এবং আমি তোমাদের জন্য অবতরণ করেছিলাম ‘মান্না’ ও ‘সালওয়া’।2
Footnotes
[1]
অর্থাৎ আর আমি তোমাদের সাথে এ মর্মে ওয়াদা করেছি যে, আমি তূর পাহাড়ের পাশে অবস্থিত উপত্যকাটির ডান দিক থেকে মূসার সাথে কথা বলবো।
[2]
‘মান্না’: মধুর ন্যায় সুমিষ্ট পানীয় এবং ‘সালওয়া’ সুম্মানী তথা কোয়েল পাখির ন্যায় মজাদার গোশতের ছোট পাখি।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center