সে (হারূন) বললো: ‘হে আমার সহোদর! আমার দাড়িও ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে, তুমি বলবে, তুমি বানূ ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করোনি।’1
Footnotes
[1]
অর্থাৎ আমি আশঙ্কা করলাম যে, তুমি ফিরে আসার আগেই যদি তাদেরকে ত্যাগ করে তোমার কাছে চলে যাই অথবা আমি তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হই, তবে বানূ ইসরাঈলের মধ্যে বিভেদ দেখা দিবে।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center