Bengali Translation - Rowwad Translation Center

Multiple Ayahs

Tags

Download Links

A translation of every ayah of the Quran in Bengali.

Bengali Translation - Rowwad Translation Center translation for Surah Al-Hajj — Ayah 78

22:78
وَجَٰهِدُواْ فِي ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦۚ هُوَ ٱجۡتَبَىٰكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖۚ مِّلَّةَ أَبِيكُمۡ إِبۡرَٰهِيمَۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلۡمُسۡلِمِينَ مِن قَبۡلُ وَفِي هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيۡكُمۡ وَتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِۚ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱعۡتَصِمُواْ بِٱللَّهِ هُوَ مَوۡلَىٰكُمۡۖ فَنِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ ٧٨
আর তোমরা আল্লাহর পথে (তাঁর সন্তুষ্টির জন্য নির্ভেজাল) জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং দীনের ব্যাপারে তিনি তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা (এ সহজ ধর্মটি) তোমাদের পিতা ইবরাহীমের দীন। আল্লাহ তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ পূর্ববর্তী কিতাবসমূহে এবং এ কিতাবেও (আলকুরআনেও)।1 যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয়, আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা (পরিপূর্ণভাবে) সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনিই তোমাদের অভিভাবক। আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী!
Footnotes
  • [1] এখানে ‘হুয়া’ তিনি বলতে আল্লাহ অথবা ইবরাহীম আলাইহিস সালামকে বুঝানো হয়েছে।

Changelog