নিশ্চয় যারা (আয়িশা রা. এর ব্যাপারে অশ্লীল কাজের) অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না; বরং এটা তোমাদের জন্য কল্যাণকর।1 (অপবাদে অংশীদারি) তাদের প্রত্যেকের জন্য রয়েছে, তাদের পাপকাজের অনুরূপ শাস্তি। আর তাদের থেকে যে ব্যক্তি2 এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে, তার জন্য রয়েছে মহা আযাব।
Footnotes
[1]
এর জন্য রয়েছে সাওয়াব, মুমিনদেরকে যাচাইয়ের সুযোগ, এবং উম্মুল মু’মিনীনের সতিত্বের জলজ্যান্ত প্রমাণ।
[2]
যে ব্যক্তি অপবাদে বড় ভূমিকা নিয়েছে,সে হলো আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালূল।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center