Bengali Translation - Rowwad Translation Center

Multiple Ayahs

Tags

Download Links

A translation of every ayah of the Quran in Bengali.

Bengali Translation - Rowwad Translation Center translation for Surah An-Nur — Ayah 35

24:35
۞ ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ مَثَلُ نُورِهِۦ كَمِشۡكَوٰةٖ فِيهَا مِصۡبَاحٌۖ ٱلۡمِصۡبَاحُ فِي زُجَاجَةٍۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوۡكَبٞ دُرِّيّٞ يُوقَدُ مِن شَجَرَةٖ مُّبَٰرَكَةٖ زَيۡتُونَةٖ لَّا شَرۡقِيَّةٖ وَلَا غَرۡبِيَّةٖ يَكَادُ زَيۡتُهَا يُضِيٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٞۚ نُّورٌ عَلَىٰ نُورٖۚ يَهۡدِي ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُۚ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَٰلَ لِلنَّاسِۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٣٥
আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর (জ্যোতি)। (একজন মু’মিনের অন্তরে) তাঁর নূরের উপমা হচ্ছে, একটি প্রদীপদানি (দীপাদার ) যাতে রয়েছে একটি প্রদীপ, প্রদীপটি রয়েছে, একটি চকচকে কাঁচের ফানুসের মধ্যে। কাঁচের ফানুসটি যেন মুক্তার ন্যায় একটি উজ্জ্বল নক্ষত্র। প্রদীপটি বরকতময় যাইতুন গাছের তেল দ্বারা প্রজ্বলিত করা হয়, যা পূর্ব দিকের (সূর্যের আলো থেকে আড়ালে) নয় এবং পশ্চিম দিকের (সূর্যের আলো থেকে আড়ালে)-ও নয়।1 এর তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। নূরের ওপর নূর।2 আল্লাহ যাকে ইচ্ছা তাঁর নূরের দিকে হিদায়াত দান করেন । আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত।
Footnotes
  • [1] অর্থাৎ যে গাছকে সূর্য থেকে কোন কিছুই লুকিয়ে রাখেনি। না সকালে, না সন্ধ্যায়।
  • [2] অর্থাৎ যে গাছের তেল পরিচ্ছন্নতার দরুন যেন নিজেই জ্বলছে। যদিও আগুন এখনো তাকে স্পর্শ করেনি। আর যদি আগুন স্পর্শ করত, তাহলে কেমন হত! কাঁচের আলোর ওপর আবার প্রদীপের আলো। সত্যিই অসাধারণ!

Changelog