অতঃপর প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের মধ্যে কাউকে আমি প্রেরণ করেছিলাম প্রস্তরবৃষ্টি1, কাউকে আঘাত করেছিল বিকট চিৎকার2, কাউকে আমি ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলাম3 এবং কাউকে আমি ডুবিয়ে দিয়েছিলাম।4 আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল।
Footnotes
[1]
লূত সম্প্রদায়ের ওপর আমি স্তরবিশিষ্ট শক্ত মাটির পাথর পাঠিয়েছি।
[2]
সালিহ ও শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়কে কঠিন বজ্র নিনাদ পাকড়াও করেছে।
[3]
কারূন ও তার ঘর-বাড়ী কে আমি জমিনে ধ্বসিয়ে দিয়েছি।
[4]
নূহ, ফির‘আউন ও হামান সম্প্রদায়কেও আমি পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center