আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো (চারদিক থেকে) ঢেকে ফেলে, তখন তারা একনিষ্ঠভাবে দ্বীনকে শুধু তাঁর জন্য খালিস করে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে স্থলে উদ্ধার করে দেন, তখন তাদের মধ্যে কেউ কেউ মধ্যপন্থা অবলম্বন করে। আর আমাদের আয়াতসমূহকে অস্বীকার করে না, কেবল প্রত্যেক বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিই (তা করে)।1
Footnotes
[1]
বিশ্বাসঘাতক ও কাফির তারা, যারা আল্লাহকে ওয়াদা দিয়েছিল যে, আল্লাহ যদি তাদেরকে রক্ষা করেন, তবে তারা অবশ্যই শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু তারা মুক্তি পাওয়ার পর ওয়াদা ভঙ্গ করে থাকে।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center