আর (হে রাসূল!) স্মরণ করো, আল্লাহ যার ওপর নি‘আমত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে1, তুমি যখন তাকে বলেছিলে ‘তুমি তোমার স্ত্রীকে2 (তালাক না দিয়ে) নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো ‘ আর তুমি অন্তরে যা গোপন3 রেখেছো আল্লাহ তা প্রকাশকারী এবং তুমি মানুষকে ভয় করছো; অথচ আল্লাহই অধিকতর হকদার যে, তুমি তাকে ভয় করবে। অতঃপর যায়দ যখন (তালাক দিয়ে) তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রদের স্ত্রীদের (বিয়ে করার) ব্যাপারে মু’মিনদের কোনো অসুবিধা না থাকে; যখন তারা তাদের স্ত্রীদের সাথে (তালাকের মাধ্যমে) বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে। আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে।
Footnotes
[1]
যায়দ বিন হারিসা রাদিয়াল্লাহু ‘আনহু।
[2]
যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু ‘আনহা।
[3]
অর্থাৎ হে রাসূল! যায়নাবের সাথে তোমার বিবাহের ব্যাপারে আল্লাহ যে ওয়াহী নাযিল করেছেন, তা তুমি মানুষের ভয়ে নিজ অন্তরে গোপন রেখেছিলে।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center