আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যাতে ভর করে সে সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতো। আর আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করতো। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয়, তাকে আমি প্রজ্বলিত আগুনের শাস্তি ভোগ করাবো।1
Footnotes
[1]
কোনো জিন যদি সুলাইমানের আনুগত্য না করে, তবে তাকে আখিরাতে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দেয়া হবে। কেউ কেউ বলেন, দুনিয়াতেও আল্লাহ তাদের ওপর একজন ফিরিশতা নিয়োজিত রেখেছিলেন, যে অবাধ্য জিনকে আগুনের চাবুক মেরে কাজ করতে বাধ্য করত।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center