আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের ওপর রেখেছিলাম (অপূর্ণাঙ্গ) একটি দেহ1, অতঃপর সে (তাওবা করে) আমার অভিমুখী হল।
Footnotes
[1]
ঘটনাটি ছিলো এমন যে, একদা সুলাইমান ‘আলাইহিস-সালাম শপথ করে বললেন: আমি এ রাতে সকল স্ত্রীর নিকট গমন করবো। ফলশ্রুতিতে প্রত্যেকের একটি করে সন্তান হবে, যারা হবে অশ্বারোহী, বীর যোদ্ধা, আল্লাহর পথের বীর সৈনিক। কিন্তু তিনি ইনশা’ আল্লাহ বলতে ভুলে গেলেন। যাই হোক, তিনি সকলের নিকট গমন করলেন। কিন্তু কারোই সন্তান হলো না। তবে একজনের ঘরে একটি বিকলাঙ্গ সন্তান জন্ম নিলো। এ দেখে তিনি ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট তাওবা করলেন।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center