আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে (স্বীয় স্ত্রীকে একশ) বেত্রাঘাত কর। আর শপথ ভঙ্গ করো না।1 নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।
Footnotes
[1]
ঘটনাটি হলো: আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার সময় একদা শয়তান চিকিৎসক বেশে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলল: আমি এই শর্তে চিকিৎসা করতে পারি যে, আরোগ্য লাভ করলে একথার স্বীকৃতি দিতে হবে যে, আমিই তাকে আরোগ্য দান করেছি। এ স্বীকৃতিটুকু ছাড়া আমি আর কোনো পারিশ্রমিক চাই না। স্ত্রী আইয়ূবকে একথা জানালে, তিনি খুব দুঃখ পেলেন। কারণ, এটি ছিল শিরক করার প্রস্তাব। তাই তিনি শপথ করে বসলেন যে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে তুললে স্ত্রীর এ অপরাধের জন্য তাকে একশত বেত্রাঘাত করব। সে ঘটনার প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তা‘আলা নির্দেশ দিচ্ছেন, শপথ ভঙ্গ করো না, বরং হাতে এক মুঠো তৃণশলাকা নিয়ে, তা দ্বারা স্ত্রীকে একশত বেত্রাঘাত করে শপথ পূর্ণ কর।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center