আল্লাহ নাযিল করেছেন সর্বোৎকৃষ্ট বাণী (আল কুরআন), সাদৃশ্যপূর্ণ একটি কিতাব1 যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে, এতে তাদের গা শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা2 আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।
Footnotes
[1]
অর্থাৎ যার প্রতিটি বাণী একটি অন্যটির সাথে সত্য, সৌন্দর্যপূর্ণ হওয়া এবং সঙ্গতি ও অসঙ্গতি থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ।
[2]
আল কুরআন ও এর প্রভাব।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center