আর যারা1 যুলম করেছে, যদি জমিনে যা আছে, তা সব এবং এর সমপরিমাণ সম্পদও তাদের জন্য হয়; তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে মুক্তিপণস্বরূপ তারা তা দিয়ে দিবে।2 সেখানে আল্লাহর কাছে থেকে তাদের জন্য এমন কিছু (নানা ধরনের শাস্তি) প্রকাশিত হবে, যা তারা কখনো কল্পনাও করত না।
Footnotes
[1]
শিরক ও পাপাচারের মাধ্যমে।
[2]
কিন্তু তারা এসবের মালিক হবে ধরে নেয়া হলেও তাদের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না এবং তারা কঠিন শাস্তি থেকে রক্ষাও পাবে না।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center