নাকি তারা বলে, ‘সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে?’ আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর মেরে দিতেন।1 আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয়সমূহ সম্পর্কে সর্বজ্ঞ।
Footnotes
[1]
অর্থাৎ যদি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলায়হিস সালাম মিথ্যা রচনার কথা মনে মনেও ভাবতো, তাহলে আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিতেন এবং তার রচিত বাতিলকে নিশ্চিহ্ন করে দিতেন, আর হক অবশিষ্ট রেখে দিতেন; কিন্তু বিষয়টি এমন ছিলো না। তাই এ কথা প্রমাণ হলো যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কর্তৃক ওহীপ্রাপ্ত।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center