Bengali Translation - Rowwad Translation Center

Multiple Ayahs

Tags

Download Links

Bengali Translation - Rowwad Translation Center translation for Surah Al-Muzzammil — Ayah 20

73:20
۞ إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ ٢٠
হে রাসূল! নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা কখনো অর্ধরাত অথবা কখনো রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে (মু’মিনদের) যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা (নিরূপণ ও আয়ত্ত) করতে সক্ষম হবে না। তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে। আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ (জীবিকার) সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। আর সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহকে কার্যে হাসান (উত্তম ঋণ) দাও। আর তোমরা নিজেদের জন্য কল্যাণমূলক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে উৎকৃষ্টতর ও বড় প্রতিদান হিসেবে পাবে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

Changelog