Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah Al-Haqqah — Ayah 24

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ٢٠ فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ٢١ فِي جَنَّةٍ عَالِيَةٖ ٢٢ قُطُوفُهَا دَانِيَةٞ ٢٣ كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ٢٤

১৯-২৪ নম্বর আয়াতের তাফসীর :

পূর্বের আয়াতে বলা হয়েছে, প্রত্যেককে তার আমলনামা প্রদান করা হবে। এখানে বলা হচ্ছে- যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে এত খুুশি হবে যে, অন্যদের বলবে, হে অমুক আমার আমলনামা পড়ে দেখ, আমলগুলো কত সুন্দর। সে আরো বলবে, আমার বিশ্বাস ছিল যে, আমাকে একদিন হিসাবের সম্মুখিন হতে হবে। তাই ভাল ছাড়া খারাপ আমল করিনি। যদি খারাপ আমল কিছু থেকেও থাকে আল্লাহ তা‘আলা তা ক্ষমা করে দেবেন। যেমন হাদীসে এসেছে : বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা কাছে ডেকে নেবেন। তার অপরাধের কথা স্বীকার করাবেন। যখন সে দেখবে আমি ধ্বংস হয়ে যাব, তখন আল্লাহ তা‘আলা বলবেন : আমি দুনিয়াতে এগুলো ঢেকে রেখেছিলাম আর আজ সেগুলো ক্ষমা করে দিলাম। তারপর তাকে ডান হাতে সৎ আমলের আমলনামা প্রদান করা হবে। (সুন্নাহ লি আবুল আসেম হা. ৬০৪)

তাই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন আমরা ডান হাতে আমলনামা পেতে পারি।

আয়াত হতে শিক্ষণীয় বিষয় :

১. কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা প্রাপ্ত লোকেরা আনন্দে আত্মহারা হয়ে যাবে।

২. জান্নাতীদের জন্য প্রস্তুত রাখা অশেষ নেয়ামতরাজির কথা জানতে পারলাম।

৩. আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বান্দার সাথে নির্জনে একাকী কথা বলবেন।