Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah Al-Haqqah — Ayah 25

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ٢٥ وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ ٢٦ يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ٢٧ مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ ٢٨ هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ٢٩ خُذُوهُ فَغُلُّوهُ ٣٠ ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ ٣١ ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ ٣٢ إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ٣٣ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣٤ فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ٣٥ وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ٣٦ لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ٣٧

২৫-৩৭ নম্বর আয়াতের তাফসীর :

আল্লাহ তা‘আলা ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের আলোচনার পর বাম হাতে আমলনামাপ্রাপ্ত ব্যক্তিদের আলোচনা নিয়ে এসেছেন। তারা আখিরাতে যে আফসোস করবে ও তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে তার বিবরণও এখানে আলোচনায় স্থান পেয়েছে। জাহান্নামের শিকলের বিবরণ দিতে গিয়ে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন : যদি আকাশ হতে একটি বড় পাথর নিক্ষেপ করা হয় তবে তা এক রাতে পৃথিবীতে এসে পড়বে। কিন্তু ওটাকেই যদি জাহান্নামীকে বাঁধার শৃংখলের একমাথা হতে নিক্ষেপ করা হয় তবে তা অন্য মাথায় পড়তে ৪০ বছর লেগে যাবে। (আহমাদ হা. ৬৮৫৬, তিরমিযী হা. ২৫৮৮ সনদ সহীহ)

আয়াত হতে শিক্ষণীয় বিষয় :

১. যাদের বাম হাতে আমলনামা প্রদান করা হবে তাদের হায় হুতাশের শেষ থাকবে না।

২. জাহান্নামী ব্যক্তির ক্ষমতা, সন্তান-সন্ততি ও সহায়-সম্পদ কোন উপকারে আসবে না।

৩. জাহান্নামে যাওয়ার কারণ জানলাম ও তার শাস্তির বিবরণ জানলাম।