আর (সেদিন) আমলনামা সামনে রাখা হবে। (হে রাসূল!) তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত আতঙ্কগ্রস্ত, তাতে যা (যে কুফরী ও পাপরাশি) রয়েছে তার কারণে। আর তারা (আফসোস করে) বলবে: ‘হায় আমাদের দুর্ভাগ্য! কী হলো এ কিতাবের! তা ছোট-বড় কোন কিছুই বাদ না দিয়ে (গুণে গুণে) সংরক্ষণ করে রেখেছে।’ আর তারা (দুনিয়ার জীবনে) যা করেছে, তা সামনে উপস্থিত পাবে। আর তোমার রব কারো প্রতি যুলম করেন না।1
Footnotes
[1]
অর্থাৎ কাউকে কোন গুনাহ ছাড়া শাস্তি দিবেন না। অন্যদিকে আনুগত্যকারীর আনুগত্যের সাওয়াব তিনি সামান্যও কম করবেন না; বরং বহুগুণে বাড়িয়ে দিবেন।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center