আর (হে রাসূল! স্মরণ করো সেদিনের কথা) যখন আমি ফিরিশতাদের বলেছিলাম, তোমরা আদমকে (সম্মানার্থে) সাজদা করো। অতঃপর তারা সাজদা করলো, ইবলীস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করলো। তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? যালিমদের জন্য কী নিকৃষ্ট বিনিময়!1
Footnotes
[1]
অর্থাৎ যালিমদের কর্মকাণ্ড কতোই না নিরর্থক ও নিকৃষ্ট, তারা আল্লাহর বন্ধুত্বের পরিবর্তে শয়তানকে নিজেদের বন্ধু বানিয়ে নিয়েছে।
Loading…
Loading…
Changelog
Add new Bengali Translation by Rowwad Translation Center